প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
শ্রমিক নেতাকে মুক্তি না দিলে ২০ ডিসেম্বর থেকে বাস ধর্মঘটের আল্টিমেটাম
নিউজ ডেস্ক ||
সিলেটের গোয়াইনঘাটে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের একটি সভায় বাস পাঠানোর অভিযোগে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক নেতাকে আটকের ঘটনা ঘটেছে।এই আটকের প্রতিবাদে এবং ওই শ্রমিক নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক পক্ষ। অন্যথায় আগামী ২০ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘট পালনের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত