প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার তাগিদ সংসদীয় কমিটির
নিউজ ডেস্ক ||
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বদলি সংক্রান্ত নীতিমালাটি অবিলম্বে চূড়ান্ত করার ওপর জোর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে নারী শিক্ষকদের কথা মাথায় রেখে এই রূপরেখাটি আরও সুবিধাজনক ও যুগোপযোগী করার জোরালো তাগিদ দেওয়া হয়েছে।সংসদীয় কমিটির বৈঠকে এই বদলি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষক সমাজের দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত