প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
স্মৃতিশক্তি হারিয়েও দুই সন্তানের নাম সম্বল করে শেষ পর্যন্ত বাড়ি ফিরলেন রহিমা
নিউজ ডেস্ক ||
বয়সের ভার ও স্মৃতিভ্রংশতার কারণে নিজের সঠিক ঠিকানা ভুলে যাওয়া এক বৃদ্ধা অবশেষে আপন ঠিকানায় ফিরেছেন। দীর্ঘ দিন পর ঘরে ফেরা এই নারীর নাম রহিমা। তার সম্বল বলতে কেবল ছিল দুই সন্তানের নাম—রাব্বি ও রনি।জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় তার আসল বাড়ি হলেও, স্মৃতির ঝাপসায় গ্রামের নাম আর মনে করতে পারছিলেন না তিনি। শুধু দুই ছেলের নাম আর নিজ উপজেলার নামটুকুই তার মনে ছিল। এই সামান্য তথ্যটুকুই শেষ পর্যন্ত তাকে নিজের ঠিকানায় ফিরতে সহায়তা করেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত