প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর ফেরার গুঞ্জনে শেখ হাসিনাকে আসিফ মাহমুদের কড়া বার্তা
নিউজ ডেস্ক ||
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শেখ হাসিনার দেশে ফেরার ওই খবরের প্রতিক্রিয়ায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যে, 'আসো, খাঁচা আর দড়ি রেডি আছে'।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত