প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন
নিউজ ডেস্ক ||
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সে দেশ সফর করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। এই সফরে তার সঙ্গে ছয় সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল রয়েছে।পাকিস্তান পৌঁছানোর পর স্পিকার হাফিজ উদ্দিন ও তার সফরসঙ্গীদের লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয়। ডেইলি বাংলাদেশের তথ্যানুযায়ী, কূটনৈতিক এই সফরের মাধ্যমে উভয় দেশের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত