প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দুই বিষয়ে মানোন্নয়ন বা সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ
নিউজ ডেস্ক ||
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে। যেসব শিক্ষার্থী তিনটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন, তারা খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের মাধ্যমে যদি কোনো একটি বিষয় বাদ দিয়ে শেষ পর্যন্ত দুটি বিষয়ে অনুত্তীর্ণ থাকেন, তবে তারাও নির্ধারিত সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার অনুমতি পাবেন।‘ডেইলি বাংলাদেশ’-এর তথ্য অনুযায়ী, মূলত খাতা পুনঃমূল্যায়ন প্রক্রিয়ার পর যাদের ফল পরিবর্তিত হয়ে দুটি বিষয়ে ঘাটতি বা ফেল থেকে যাবে, কেবল তারাই এই বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত