প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
পাবিপ্রবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল, হলে হামলা ও ছুরিকাঘাত
নিউজ ডেস্ক ||
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রদলের দুটি অংশের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতার সময় প্রতিপক্ষের হামলায় সংগঠনের এক হল শাখা সভাপতি গুরুতর আহত হয়েছেন। তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ নানা বিষয়ের জের ধরে ছাত্রদলের নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং এই অপ্রীতিকর পরিস্থিতিতে উক্ত নেতার ওপর হামলার ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত