প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
নব্বইয়ের দশকের ল্যান্ডফোনের প্রেমে মজেছেন কোয়েল মল্লিক
নিউজ ডেস্ক ||
টেলিভিশনের পর্দায় নতুন কাজের মাধ্যমে অভিনয়ে পা রাখছেন জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক। ‘ডিয়ার নাইন্টিজ’ নামের একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে তাকে। এই প্রজেক্টে ‘অপরাজিতা’ চরিত্রে রূপদান করছেন এই অভিনেত্রী।নাটকটির প্রসঙ্গে কথা বলতে গিয়ে নব্বইয়ের দশকের স্মৃতিচারণ করেছেন কোয়েল। সেই সময়ে শৈশবের দিনগুলো, হাতে লেখা চিঠির আদান-প্রদান এবং ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলার বিশেষ অনুভূতির কথা স্মরণ করে তিনি জানান, ওই সময়ের রোমাঞ্চ ও আনন্দের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন ও দারুণ ছিল।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত