প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ২০
নিউজ ডেস্ক ||
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গোপালগঞ্জে স্থানীয় দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত কুড়িজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় চার দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত