প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
রাজধানীর মিরপুরে চলন্ত বাসে আকস্মিক আগুন
নিউজ ডেস্ক ||
রাজধানীর মিরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে মিরপুর এক নম্বর এলাকার সনি সিনেমা হলের নিকটবর্তী সড়কে বসুমতি পরিবহনের ওই বাসে আগুন ধরে যায়।ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত