প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক ||
দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে চলেছেন সরকারপ্রধান। এই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সূত্র জানিয়েছে, সংলাপের প্রথম ধাপেই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের সাম্প্রতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত