প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে শুরু হয়েছে শীতকালীন পিঠা তৈরির উৎসবমুখর পরিবেশ
নিউজ ডেস্ক ||
সিরাজগঞ্জ জেলায় হালকা শীতের আমেজ শুরু হতেই পিঠা তৈরির কারিগরদের কর্মব্যস্ততা বহুগুণ বেড়ে গেছে। শীতের পরশ লাগতেই ঐতিহ্যবাহী এই খাবারের আয়োজন জমে উঠেছে।এ সময়ে ধনেপাতা, সরিষা কিংবা শুটকি ভর্তার সাথে গরম ধোঁয়া ওঠা চিতই পিঠার স্বাদ নেওয়ার কথা ভাবলেই জিভে পানি চলে আসে। শীতের এই মৌসুমে গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের অলিগলিতে পিঠা বিক্রির ধুম লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত