প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি: অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
নিউজ ডেস্ক ||
দীর্ঘ সময় ধরে কোনো ধরনের ছুটি কিংবা পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার পাশাপাশি অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারের পক্ষ থেকে এক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে কর্মরত এক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।দৈনিক বাংলাদেশের তথ্যানুযায়ী, সংশ্লিষ্ট ওই কর্মকর্তার বিরুদ্ধে দাপ্তরিক নিয়ম লঙ্ঘন করে দীর্ঘদিন অফিসে না আসার এই শাস্তিযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করেছে কতৃর্পক্ষ।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত