প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় তীব্র শিক্ষক সংকট: ৬০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
নিউজ ডেস্ক ||
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের তীব্র সংকট পরিলক্ষিত হচ্ছে। এর ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।উপজেলায় মোট ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রায় ৬০টি প্রতিষ্ঠানেই কোনো নিয়মিত প্রধান শিক্ষক নেই বলে জানা গেছে। প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত