প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
তৈরি পোশাক খাতে অস্থিরতা: ১৮ দিনে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ব্যাহত
নিউজ ডেস্ক ||
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত আড়াই সপ্তাহেরও কম সময়ে (১৮ দিন) এই খাতের উৎপাদনে বড় ধরনের ধস নেমেছে। এই সময়ে মোট ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।খাত সংশ্লিষ্ট এই সংকটের কারণে আন্তর্জাতিক ক্রেতারাও বড় অঙ্কের অর্ডার বাতিল বা সরিয়ে নিয়েছেন। নির্দিষ্ট ওই ১৮ দিনের ব্যবধানে বিদেশি ক্রেতারা প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের নিু বা সমমানের ক্রয়াদেশ হাতছাড়া করেছেন বা স্থগিত করেছেন, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত