নিউজ ডেস্ক ||
খুলনাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র এবং গুলিসহ এক তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আটক হওয়া ওই যুবকের নাম কামরান (২৪)। তার কাছ থেকে একটি কাটারাইফেল, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।