প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা
নিউজ ডেস্ক ||
ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর মায়ের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এই অপ্রীতিকর পরিস্থিতির জেরে চিকিৎসাকেন্দ্রটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীসহ স্থানীয় মহলে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে।জানা গেছে, মোবাইল হারানোর পর পরই বিষয়টি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কতৃপক্ষকে অবহিত করেছিলেন ক্ষতিগ্রস্ত নারী। তবে অভিযোগ রয়েছে যে, হাসপাতাল প্রশাসন থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ বা প্রতিকার পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত