প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
পাবনার বেড়ায় তিন দিনের সংঘর্ষের পর বিরাজ করছে থমথমে পরিবেশ ও আতঙ্ক
নিউজ ডেস্ক ||
পাবনা জেলার বেড়া পৌর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার রেশ কাটছে না। নিষিদ্ধঘ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের মধ্যে গত তিন দিন ধরে চলা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।ধারাবাহিক এই সংঘাতের ফলে স্থানীয় সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ও ভীতি কাজ করছে। পরিস্থিতি থমথমে থাকায় পৌরবাসীর মধ্যে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তারা উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত