প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ ও নতুন সময়সূচির ভাবনা
নিউজ ডেস্ক ||
উত্তরা থেকে মতিঝিল রুটে বর্তমানে চলাচলকারী মেট্রোরেল সেবাটি কমলাপুর স্টেশন পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল আগেই। তবে শেষ অংশের নির্মাণকাজে কিছুটা বিলম্ব ঘটার প্রেক্ষাপটে এই সম্প্রসারিত অংশে ট্রেন চলাচলের জন্য নতুন একটি সময়তালিকা প্রণয়নের বিষয়টি সামনে এসেছে।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল হয়ে ট্রেন চলাচল কমলাপুর পর্যন্ত নেওয়ার কথা থাকলেও, মতিঝিল ও কমলাপুর সংলগ্ন নির্মাণকাজের মন্থর গতির কারণে এই পরিকল্পনা বাস্তবায়নে নতুন সূচির প্রয়োজন দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত