প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
পাবনার বেড়া থানার ওসি প্রত্যাহার: দুপুরে ছিল সংসদ সদস্যের ভর্ৎসনা
নিউজ ডেস্ক ||
পাবনার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকদের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে।এর আগে দুপুরের দিকে ওই পুলিশ কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যের তীব্র তিরস্কারের মুখে পড়েন। পরবর্তীতে রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত