নিউজ ডেস্ক ||
পাবনা জেলার চাটমোহর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শিশু বিনোদন পার্কে ধূমপান করার দায়ে তিন তরুণকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।খবর অনুযায়ী, সম্প্রতি ওই পার্কে ধূমপান করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট তিন যুবককে মোট এক হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।