প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনা রোধে ৫টি বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার
নিউজ ডেস্ক ||
দেশের বিভিন্ন সড়কে নিয়মিতভাবেই দুর্ঘটনা ঘটছে, যার ফলে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হচ্ছেন। এসব অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ও দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে মোট পাঁচটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কে চলাচলের সময় বেপরোয়াভাবে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করার প্রবণতা, ট্রাফিক নিয়মের প্রতি উদাসীনতা, ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন মোটরযান চলাচলই মূলত এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত