প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
মারাত্মক ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নোবিপ্রবি শিক্ষকের মিনতি, প্রয়োজন বিশাল অংকের অর্থ
নিউজ ডেস্ক ||
মারাত্মক ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা স্ত্রীকে বাঁচানোর আকুল আবেদন জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষক। তার এই গুরুতর অসুস্থ স্ত্রীর চিকিৎসায় প্রায় ৭০ লাখ টাকার প্রয়োজন বলে জানা গেছে।অসহায় ওই শিক্ষক তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে তিন অবুঝ সন্তানের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়, সে বিষয়ে সকলের সাহায্য কামনা করেছেন। ‘আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না’—এমন হৃদয়বিদারক আকুতি জানিয়ে তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহায়তা চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত