প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
আখাউড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাকা আমন ধান নিয়ে চরম উৎকণ্ঠায় কৃষকরা
নিউজ ডেস্ক ||
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় আমন ধান ঘরে তোলার এই মৌসুমে দেখা দিয়েছে নতুন বিপত্তি। বর্তমানে এখানকার কৃষিজমিগুলো আধাপাকা ও পাকা আমন ধানে পরিপূর্ণ রয়েছে। মাঠের কোথাও কোথাও চাষিরা ধান কাটছেন ও মাড়াইয়ের কাজ চালাচ্ছেন, আবার অনেকেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন।চলতি মৌসুমে জমিতে ধানের ফলন ভালো হলেও হঠাৎ শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। পাকা ধান কেটে ঘরে তোলা নিয়ে তাদের এই বিপাকে পড়তে হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত