প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
নড়াইলে সংখ্যালঘুদের বাড়িতে হামলার খবর ভিত্তিহীন ও অপপ্রচার
নিউজ ডেস্ক ||
নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাসাবাড়িতে ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা এবং লুটপাটের অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অসত্য বলে নিশ্চিত হওয়া গেছে। সাম্প্রতিক সময়ে ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত যে সংবাদ ছড়িয়ে পড়েছে, তা আদতে ভিত্তিহীন ও মনগড়া।অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য ও প্রচারণার কোনো বাস্তব ভিত্তি নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর ও বানোয়াট প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত