নিউজ ডেস্ক ||
গোপালগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাইকটির দুই আরোহীর মৃত্যু হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।