প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিকার জন্য আকুল আবেদনভরা চিঠি
নিউজ ডেস্ক ||
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলার পর সেখানে বিভিন্ন সামগ্রীর সঙ্গে একটি বিশেষ চিঠি পাওয়া গেছে। যেখানে এক প্রেমিক তার প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুতি জানিয়ে স্রষ্টার দরবারে প্রার্থনা করেছেন।ওই চিঠিতে লেখা ছিল, 'এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।' এই আবেগঘন বার্তাটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত