প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
ভবিষ্যৎ দল গঠনে বয়সভিত্তিক ৭৪ প্রতিভার ওপর আর্জেন্টিনার কড়া নজর
নিউজ ডেস্ক ||
শুধুমাত্র জাতীয় দলের প্রধান স্কোয়াডের তারকাদের ওপরই নয়, আর্জেন্টিনার ফুটবল ভবিষ্যৎ সুরক্ষিত করতে দেশটির টিম ম্যানেজমেন্টের দৃষ্টি এখন বয়সভিত্তিক দলগুলোর উদীয়মান খেলোয়াড়দের দিকেও। স্কালোনিদের কোচিং স্টাফরা দেশের ভবিষ্যতের ফুটবলারদের একটি বড় তালিকা তৈরি করে তাদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোচিং প্যানেলের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে ৭৪ জন প্রতিশ্রুতিশীল ফুটবলার। মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের ফিটনেস ও খেলার ধরন ঝালিয়ে নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত