প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
পাবনার সাঁথিয়ায় যুবলীগের সাধারণ সম্পাদক আটক
নিউজ ডেস্ক ||
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগের এক শীর্ষ নেতাকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মিজানুর রহমান উকিল, যিনি সাঁথিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার করমজা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত