প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
চবি হলে অভিযান: মাদকসহ ৭ শিক্ষার্থী আটক
নিউজ ডেস্ক ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ ফরহাদ হোসেন হলে আকস্মিক অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় হলের নির্দিষ্ট দুটি কক্ষ থেকে দেশীয় ও আমদানীকৃত মাদকদ্রব্যসহ মোট সাতজনকে হাতেনাতে আটক করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হলের সি ব্লকের ৬১২ এবং ১০৪ নম্বর কক্ষে মাদক সেবনের আসর বসেছিল। খবর পেয়ে কতৃপক্ষ সেখানে অভিযান চালিয়ে সেবনরত অবস্থায় ওই সাতজনকে পাকড়াও করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসহ বিভিন্ন বিদেশি মাদক জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত