নিউজ ডেস্ক ||
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন জামায়াত নেতা মো. আবুল কালাম শেখ। তিনি কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন।জানা গেছে, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি আর এই পদের দায়িত্ব চালিয়ে যেতে পারবেন না মর্মে সংশ্লিষ্ট দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।