প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে বিক্ষোভ চলাকালে গ্রামীণ ব্যাংকে হামলা ও আগুন
নিউজ ডেস্ক ||
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।সূত্র জানায়, সম্প্রতি ওই এলাকায় দলটির নেতাকর্মীরা মিছিল বের করে। একপর্যায়ে সেখান থেকে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটানো হয়। এতে স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত