প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু, স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ
নিউজ ডেস্ক ||
লকডাউনকেন্দ্রিক সহিংসতার জেরে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় দেড় দিন বা ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে আবার দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। এর ফলে গোপালগঞ্জ অঞ্চলে জনজীবনও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।এর আগে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লকডাউনকে কেন্দ্র করে হওয়া নানা সংঘর্ষের কারণে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছিল। পাশাপাশি, স্থানীয় বিভিন্ন হাটবাজার ও ব্যবসাকেন্দ্রগুলোও বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন ব্যবসায়ীরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দোকানপাট ও বাজারগুলো পুনরায় খুলতে শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত