প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
সব ধরনের রাজনীতি ছাড়লেন জাতীয় নাগরিক পার্টির সাবেক উপজেলা সভাপতি মুতাসিম বিল্লাহ
নিউজ ডেস্ক ||
জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ রাজনীতি থেকে চিরতরে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে অব্যাহতির কথা জানান।রাজনীতি ছাড়ার কারণ হিসেবে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। মুতাসিম বিল্লাহ বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই মতাদর্শ ও বিশ্বাসের আলোকেই তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার ঘোষণা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত