নিউজ ডেস্ক ||
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ সাগর দেবনাথ নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।অভিযানকালে ওই ব্যবসায়ীর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র এবং পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয় বলে জানা গেছে।