প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
নিউজ ডেস্ক ||
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফকৃত ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৩), যিনি মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত বারইয়ারহাট পৌর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় তার কাছ থেকে মোট ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত