প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জে ১৭ কোটি টাকার হাসপাতাল প্রস্তুত থাকলেও চিকিৎসা সেবা ব্যাহত
নিউজ ডেস্ক ||
ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সুনামগঞ্জে তৈরি করা হয়েছে একটি বিশেষায়িত হাসপাতাল। প্রায় ১৭ কোটি ৭০ লাখ টাকা খরচ করে নির্মিত এই অবকাঠামোটির কাজ পুরোপুরি শেষ হলেও সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট এই চিকিৎসাকেন্দ্রটির ভবনটি ব্যবহারের উপযোগী হলেও প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির সংস্থান না হওয়ায় এখনো সেখানে সেবা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের রোগীরা।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত