নিউজ ডেস্ক ||
সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় অনুভূত হতে শুরু করেছে শীতের আবহ। সকালের প্রকৃতিতে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু শীতের বার্তা নিয়ে আসছে।সন্ধ্যা নামতেই এই জনপদে আবহাওয়ার রূপ বদলাতে শুরু করে, যা মূলত শীতকালের আগমনকেই নির্দেশ করছে।