নিউজ ডেস্ক ||
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে পরপর মোট ছয়টি ককটেল ফাটানোর শব্দ শোনা যায়।এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বিস্ফোরণগুলোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।