প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদে চুরির ঘটনা, আটক ১
নিউজ ডেস্ক ||
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতের কোনো একসময়ে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।সূত্র জানায়, মসজিদটির আটটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তামার পাইপ বা কপার পাইপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া এসব যন্ত্রাংশের বাজারমূল্য কয়েক লাখ টাকা।এ ঘটনায় জড়িত সন্দেহে ইমরান নামের বাইশ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে। পরে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত