প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা মসজিদে চুরির ঘটনা, আটটি এসির পাইপ উধাও
নিউজ ডেস্ক ||
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদে চুরির একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গত বুধবার রাতের কোনো এক সময়ে ওই মসজিদের আটটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কপার পাইপ কেটে নিয়ে যায় চোরেরা। এসব পাইপের আর্থিক মূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে।এ ঘটনায় জড়িত সন্দেহে ২২ বছর বয়সী ইমরান নামের এক তরুণকে স্থানীয়ভাবে আটক করা হয়। পরবর্তীতে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত