প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস: কেমন কাটছে তাদের দিন?
নিউজ ডেস্ক ||
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। কর্মক্ষেত্র থেকে শুরু করে পরিবার—সব জায়গাতেই পুরুষরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যান অবিরাম।সন্তানদের কাছে নিরাপদ আশ্রয় কিংবা পুরো পরিবারের আর্থিক ও মানসিক ভরসাকেন্দ্র হিসেবে পুরুষরা নিজেদের সবসময় কঠিন ও মজবুত রাখার তাগিদ অনুভব করেন। কিন্তু সমাজ ও পরিবারের এই শক্ত মানুষটিরও যে কখনো একটু আশ্রয়ের প্রয়োজন হতে পারে কিংবা অন্য কারও কাঁধে মাথা রেখে একটু স্বস্তি খোঁজার অধিকার থাকতে পারে, সেই প্রশ্নটিই আজ সামনে চলে আসে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত