প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
দেশজুড়ে বিশৃঙ্খলা ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক ||
রাষ্ট্রের ভেতরে যেকোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, এ ধরনের বিশৃঙ্খলা আর বরদাশত করা হবে না।প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেন যে, নাশকতার মাত্রা এবার সব সীমা ছাড়িয়েছে। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকারী ও ধ্বংসাত্মক কাজে জড়িতদের শক্ত হাতে দমন করা হবে এবং তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন সরকারপ্রধান।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত