প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
ভোলার দৌলতখানে যুবদলের রাতভর মহড়া, উদ্দেশ্য আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করা
নিউজ ডেস্ক ||
ভোলার দৌলতখান উপজেলায় রাজনৈতিক অঙ্গনে তৎপরতা লক্ষ্য করা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা ও চক্রান্ত প্রতিহত করার লক্ষ্যে মাঠে নেমেছে জাতীয়তাবাদী যুবদল।সংগঠনটির স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন পয়েন্টে গভীর রাত পর্যন্ত মহড়া চালিয়েছেন তারা। আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্যমূলক কার্যক্রমের বিরুদ্ধে সজাগ ও প্রতিবাদী অবস্থান নিশ্চিত করতেই এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত