প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নিউজ ডেস্ক ||
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাম্পত্য কলহের জেরে ৩০ বছর বয়সী স্ত্রী রেজিনা খাতুনকে গলা কেটে হত্যার অপরাধে স্বামী মো. মোতালেব শেখকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন। পারিবারিক বিরোধের পরিণতিতেই এই নৃশংস ঘটনা ঘটেছিল বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত