প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা নিয়ে মেটার বড় পদক্ষেপ
নিউজ ডেস্ক ||
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল পরিচালনা পর্ষদ মেটা একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় প্রোফাইলগুলো নিষ্ক্রিয় বা বন্ধ করে দেওয়া হবে।এমতাবস্থায় ব্যবহারকারীদের নিজেদের ডেটা বা তথ্য সুরক্ষার জন্য নির্দিষ্ট সময়ের আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মূল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত অতিরিক্ত প্রোফাইলগুলোতে থাকা ছবি, পোস্ট বা অন্যান্য তথ্য হারিয়ে যাওয়ার আগেই তা সংরক্ষণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত