নিউজ ডেস্ক ||
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে ঢাকার আকাশ। এরপর শুরু হয় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত।এই হালকা বৃষ্টির কারণে সকালের আবহাওয়া বদলে গিয়ে শীতের অনুভূতি জাগিয়েছে নগরবাসীর মনে। আবহাওয়া সংশ্লিষ্টরা ধারণা করছেন, এর ফলে শহরের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।