প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
বলিউডে বড় সুযোগ পেলেন আসামের সুরভি দাস
নিউজ ডেস্ক ||
বলিউডের বিনোদন দুনিয়ায় কোনো ধরনের পূর্বপরিচয় কিংবা প্রভাবশালীর সাহায্য ছাড়াই নিজেদের পরিশ্রমে শক্ত অবস্থান তৈরি করেছেন বহু তারকা। এই ধারারই একজন উদীয়মান অভিনেত্রী সুরভি দাস, যিনি সম্প্রতি তার ক্যারিয়ারে এক দারুণ সাফল্যের মুখ দেখেছেন।সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, আসামের এই কৃতি কন্যা এবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রের সুবাদে আলোচনায় এসেছেন। মহাকাব্যভিত্তিক একটি বড় প্রকল্পে সীতার বোনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত