প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিউজ ডেস্ক ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় অগ্নিসংযোগ, অস্ত্রশস্ত্র লুট এবং যানবাহনে আগুন দেওয়ার মতো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন ধ্বংসাত্মক ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় বক্তারা সাম্প্রতিক নাশকতামূলক কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত