প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্যের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগ
নিউজ ডেস্ক ||
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পর সেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একইসঙ্গে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না এবং জেলা ছাত্রলীগের সভাপতির বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়েছে।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে সিরাজগঞ্জে এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত